Homeআন্তর্জাতিকমরিশাসে ভারী কাচের বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মরিশাসে ভারী কাচের বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

মরিশাসে কর্মস্থলে কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি উল্টে শ্রমিকদের ওপর পড়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শ্রমিকরা একটি কনটেইনার থেকে ৪১টি কাচের প্যানেলভর্তি একটি বাক্স নামাচ্ছিলেন। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাঁদের ওপর পড়ে।

প্রতিটি কাচের প্যানেলের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তাঁরা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।

সূত্র: ল্য ডেফি মিডিয়া

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments