Homeঅর্থনীতিসবজির দামে স্বস্তি, কিছুটা কমেছে মাছের দাম

সবজির দামে স্বস্তি, কিছুটা কমেছে মাছের দাম

রায়হান আহমেদ:

সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে কমেছে শীতকালীন সবজির দাম। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। একই সঙ্গে মাছের দামেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে মুরগির দাম এখনো চড়া।

শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারগুলোতে প্রতি কেজি শিম ৫০ থেকে ৬০ টাকা, নতুন আলু ৭০ টাকা, মুলা ৪০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা পিস বিক্রি হচ্ছে। গত সপ্তাহে শিমের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা এবং নতুন আলু ৮০ টাকা কেজি।

শেওড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। আগামী সপ্তাহে দাম আরও কমতে পারে।

এদিকে পটল, ঢেঁড়শ ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা এবং টমেটো ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতা সাইফুল ইসলাম বলেন, শসা ও টমেটো ছাড়া অধিকাংশ সবজি ৫০ টাকার মধ্যে কেনা যাচ্ছে। এতে কিছুটা স্বস্তি মিলছে।

মাছের দামও কিছুটা কমেছে। অন্যদিকে ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি মুরগি ২৯০ থেকে ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা এবং হাঁসের ডিমের ডজন ১৮০ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments