Homeসারাদেশচট্টগ্রামজাতীয় বিপ্লব উপলক্ষে গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের শুভেচ্ছা

জাতীয় বিপ্লব উপলক্ষে গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের শুভেচ্ছা

সাইফুল ইসলাম, কুমিল্লা প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি দেশপ্রেম, জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার এক গুরুত্বপূর্ণ স্মারক।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চা অত্যন্ত জরুরি।

শাহ আলম সরকার ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার পাশাপাশি দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীসহ গৌরীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments