Homeচাকরিজাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ জন নিয়োগ, আবেদন শুরু ১২ নভেম্বর

জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ জন নিয়োগ, আবেদন শুরু ১২ নভেম্বর

২৮ পদে নিয়োগ দেওয়া হবে ১১ থেকে ২০তম গ্রেডে; আবেদন করা যাবে ২ ডিসেম্বর পর্যন্ত

চাকরি ডেস্ক:

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত ২৮ পদে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে ১০ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

পদ ও নিয়োগের বিবরণ

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ, পদসংখ্যা, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হলো—

১. গাইড: ১টি পদ। বেতন ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

২. ক্যাটালগার: ৩টি পদ। বেতন ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

৩. লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। আইন বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৪. ফটোগ্রাফার (স্টিল): ১টি পদ। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফিতে সনদ অথবা অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।

৫. টেকনিশিয়ান (নেটওয়ার্ক): ১টি পদ। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কম্পিউটার সায়েন্স, নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

৬. টেকনিশিয়ান (হার্ডওয়্যার): ৫টি পদ। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

৭. টিভি টেকনিশিয়ান: ২টি পদ। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। এইচএসসি পাসের পাশাপাশি দুই বছরের ট্রেড সার্টিফিকেট ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৮. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩টি পদ। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৯. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ৫টি পদ। বেতন ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। স্নাতক ডিগ্রি থাকতে হবে।

১০. গ্রন্থাগার সহকারী: ২টি পদ। বেতন ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

১১. সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর: ১২টি পদ। বেতন ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। স্নাতক ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

১২. অ্যাম্বুলেন্স ড্রাইভার: ২টি পদ। বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১৩. ড্রাইভার: ৬টি পদ। বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২টি পদ। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রির কাজে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

১৫. আইন সহকারী: ১টি পদ। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। এইচএসসি পাসের পাশাপাশি কোনো আইনজীবীর সহকারী হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৬. অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান: ১টি পদ। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। এইচএসসি পাস হতে হবে। অফসেট প্রিন্টিংয়ের কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

১৭. প্রটোকল অ্যাসিস্ট্যান্ট: ২টি পদ। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। এইচএসসি পাস এবং কম্পিউটার, ইন্টারনেট ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

১৮. লাইনম্যান: ২টি পদ। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল)সহ এইচএসসি পাস হতে হবে। অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এবং সংশ্লিষ্ট কাজের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১৯. ক্যামেরাম্যান সহকারী: ১টি পদ। বেতন ২১,৪০০–৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)। এইচএসসি পাস এবং ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২০. সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৪টি পদ। বেতন ২১,০০০–৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)। এইচএসসি পাস হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি আনসার বা ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

২১. মোয়াজ্জিন: ১টি পদ। বেতন ২০,৫০০–৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। আলিম ও কারিয়ানা পাস হতে হবে। পাশাপাশি সুকণ্ঠের অধিকারী হতে হবে।

২২. মেকানিক গ্রেড-সি: ১টি পদ। বেতন ২০,৫০০–৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অটোমোবাইল বিষয়ে কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে।

২৩. অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী: ৩টি পদ। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। এসএসসি পাস হতে হবে। তবে বিজ্ঞপ্তি জারির আগে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাসের যোগ্যতা প্রযোজ্য।

২৪. সহকারী ডেসপাচ রাইডার: ৩টি পদ। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। এসএসসি পাস হতে হবে। মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তি জারির আগে সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাসের যোগ্যতা প্রযোজ্য।

২৫. কামরা পরিচারক/পরিচারিকা: ১৪টি পদ। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। এসএসসি পাস হতে হবে। তবে বিজ্ঞপ্তি জারির আগে সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাসের যোগ্যতা প্রযোজ্য।

২৬. নিরাপত্তা প্রহরী: ১০টি পদ। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অষ্টম শ্রেণি পাস এবং শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।

২৭. পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার): ৪টি পদ। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। পেশাদার পরিচ্ছন্নতাকর্মী হতে হবে।

২৮. ক্লিনার/হেলপার: ২টি পদ। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১২ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬।

আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, বয়সসীমা, আবেদন ফি এবং অন্যান্য শর্ত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন:
নিয়োগ বিজ্ঞপ্তি (PDF)

প্রতিষ্ঠানের ওয়েবসাইট: www.parliament.gov.bd

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments