Homeবিবিধসংস্কৃতিসেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

সিনিয়র প্রতিনিধি:

অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর দেশের অন্যতম জনপ্রিয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘সেবা প্রকাশনী’র সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এ অবস্থায় নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য এ নোটিশ জারি করা হয়েছে। অডিট কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দীর্ঘদিন ধরে রহস্য, রোমাঞ্চ ও অনুবাদ সাহিত্যের বই প্রকাশের মাধ্যমে পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে সেবা প্রকাশনী। প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের ঘোষণায় প্রকাশনা অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালের মে মাসে ঢাকায় সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments