Homeবিবিধঅপরাধজামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি জব্দ করে এবং এর হেলপার মহিনউদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। ভোরে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা ও ফরিদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটকে হেলপারকে আটক করেন। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে এবং আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনা ও পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments