Homeবিবিধটপ ফাইভবিগত আমলের মতো বিদ্যুৎ খাতে নয়ছয়ের সুযোগ নেই: রিজভী

বিগত আমলের মতো বিদ্যুৎ খাতে নয়ছয়ের সুযোগ নেই: রিজভী

নিজস্ব প্রতিনিধি:

বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত আমলের মতো বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎ খাতে নয়ছয় করার সুযোগ নেই। কারণ, এ সরকারের আমলে সবাইকে জবাবদিহির আওতায় আনা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে লুটপাটের সুযোগ দিতে দায়মুক্তির ব্যবস্থা করেছিল। তিনি বলেন, বিশ্বজুড়েই জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট রয়েছে। তবে সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, দেশটির সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোর মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments