নিজস্ব প্রতিনিধি:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ সফরের নতুন তারিখ পারস্পরিক সুবিধাজনক সময়ে নির্ধারণ করা হবে।
মালয়েশিয়ার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করার লক্ষ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদার করতে চেয়েছিল বাংলাদেশ। এ উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় আতিথ্য দেওয়ার পরিকল্পনা ছিল।
তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশের সফর নয়, আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।
এর আগে চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।



