Homeবিবিধঅপরাধমেহেরপুরে পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার

পুলিশের অভিযান, কালো টেপে মোড়ানো চারটি বস্তু উদ্ধার; বিস্ফোরক কি না, পরীক্ষা শেষে জানা যাবে

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করে।

উদ্ধার হওয়া বস্তুগুলোর মধ্যে রয়েছে পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউজের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে পাওয়া চারটি বস্তু।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। বস্তুগুলো কালো স্কচটেপে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে রাখা ছিল।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউজ, পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগার ও কমিউনিটি সেন্টারের সামনে শপিং ব্যাগে বিস্ফোরকজাতীয় বস্তু রাখা হয়েছে বলে পুলিশের কাছে তথ্য আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে অভিযান চালায়। পরে চারটি স্থান থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শহরের সংশ্লিষ্ট এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments