Homeজাতীয়দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

সিনিয়র প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। দুর্গাপূজার ছুটির সঙ্গে মাঝের এক দিন সরকারি ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়ায় এ দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

এর মধ্যে ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। তবে ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এবারের পূজায় দেশের প্রায় ৩৩ হাজার ৮০০ মণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। পুলিশ সদর দপ্তরসহ জেলা ও বিভাগীয় পর্যায়ে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments