Homeজাতীয়রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের তালিকা হালনাগাদ করছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার বিষয়ে তিনি বলেন, এ ধরনের অভিযোগের সঠিক বিচার জনগণই করবে।

এদিকে সরকারের আট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments