Homeজাতীয়পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

বিশেষ প্রতিনিধি:

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচনী কার্যক্রম। শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় নির্বাচনের ধাপ ও তারিখ নির্ধারণ করা হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানানো হয়, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

তবে কোন কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, সে বিষয়ে বিস্তারিত তফসিল ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা হলে নির্বাচনের পরিধি আরও স্পষ্ট হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments