Homeসারাদেশখুলনাসারা দেশের ৭ উপজেলায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

সারা দেশের ৭ উপজেলায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

সারা দেশের সাতটি উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতটি উপজেলায় একযোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।

লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামীম রেজা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। প্রশিক্ষণে গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে তাঁদের ভূমিকা আরও কার্যকর করাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য।

প্রশিক্ষণের আয়োজন করেছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে লোহাগড়া উপজেলা প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments