Homeবিনোদনআহত অমিতাভ বচ্চন, শুটিংয়ে কী ঘটেছিল

আহত অমিতাভ বচ্চন, শুটিংয়ে কী ঘটেছিল

আন্তর্জাতিক ডেস্ক

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক একটি পর্বে তাকে কিছুটা ভিন্ন ভূমিকায় দেখা গেছে। অনুষ্ঠানের শুরুতে সাধারণত যেভাবে দাঁড়িয়ে দর্শকদের সামনে উপস্থিত হন, এবার তা না করে সঞ্চালকের চেয়ারে বসেই পর্বের সূচনা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শুটিংয়ে আসার পর অমিতাভকে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে মনোলগ করতে দেখা যায়নি। বরং তিনি সরাসরি নিজের আসনে বসে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। ৮৩ বছর বয়সী এই অভিনেতাকে এমন অবস্থায় দেখে স্বাভাবিকভাবেই উপস্থিত দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

পরে অনুষ্ঠানের মধ্যেই ঘটনার কারণ জানান অমিতাভ। নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আগের দিন শুটিংয়ের সময় হঠাৎ পিছলে পড়ে গিয়েছিলেন। ওই ঘটনায় তার বাঁ হাঁটুতে চোট লাগে। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হচ্ছিল। এ কারণেই সেদিন বসে থেকেই অনুষ্ঠানের শুরুটা করতে হয়েছে তাকে।

তবে নিজের শারীরিক অবস্থাকে ঘিরে ভক্তদের অতিরিক্ত উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা। তার ভাষ্য অনুযায়ী, আঘাত গুরুতর নয় এবং এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।

চোটের কারণে শুরুতে বসে থাকলেও প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় নিজের পরিচিত ভঙ্গিতেই ফিরে আসেন অমিতাভ। তাদের স্বাগত জানাতে তিনি দাঁড়ান এবং অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখেন।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার শারীরিক চ্যালেঞ্জের মধ্যেও কাজ চালিয়ে গেছেন অমিতাভ বচ্চন। বয়স ৮০ পেরোলেও নিয়মিত অভিনয় ও টেলিভিশন অনুষ্ঠানে সক্রিয় রয়েছেন তিনি। এবার শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার খবর সামনে আসার পর তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও অভিনেতার নিজের বক্তব্যে আপাতত গুরুতর কোনো শারীরিক জটিলতার ইঙ্গিত পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments